Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ, কসাইকে জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকায় তার বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত মাংস ব্যবসায়ী হলেন রাজবাড়ি এলাকার বাসিন্দা খাদেম আলীর ছেলে লেবু মিয়া।

স্থানীয়দের অভিযোগ, সকালে লেবু মিয়া একটি মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে মাংসের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষায় জানা যায়, গরুটি বয়স্ক ছিল এবং কয়েকদিন আগে জবাই করা মাংস ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গরুর স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকার দায়ে মাংস ব্যবসায়ী লেবু মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাংস পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে গরুটি বয়স্ক ছিল এবং মাংস ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।”

তিনি আরও জানান, মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অসুস্থ পশুর মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।