সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রগুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া বাঁশতলা শ্মশান ব্রিজ সংলগ্ন এলাকায় শিল-পাটা তৈরির একটি কারখানা সম্পর্কে সম্প্রতি বেশ কয়েকটি অনলাইন ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা।
প্রতিবাদে তারা বলেন, উক্ত কারখানাটি দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এখানে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা সরকারের ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয়টি সঠিক নয়। স্থানীয় ব্যক্তি রোমান হাওলাদার ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন বলে তারা দাবি করেন।
তারা আরও বলেন, কারখানাটি একটি ট্রেড লাইসেন্সের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র সংরক্ষিত রয়েছে। দিনে বা রাতে কাজ করার বিষয়ে, যে অভিযোগ করা হয়েছে তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মূলত শ্রমিকদের সুবিধা অনুযায়ী সীমিত পরিসরে কাজ করা হয়।
প্রতিবাদকারীরা জানান, তাদের সম্মানহানি করার উদ্দেশ্যে, ভিত্তিহীন ও কোন প্রকার যাচাই-বাছাই ছাড়া মালিক পক্ষের বক্তব্য না নিয়েই সংবাদটি প্রকাশ করা হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশে মালিক পক্ষ দুঃখ প্রকাশ করেছেন, সেই সাথে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন নিউজ প্রকাশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান করেছেন।

