Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নতুন নেতৃত্বে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, সেবার মান উন্নয়নের প্রত্যাশা

জয়পুরহাট প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। এছাড়া সেক্রেটারি পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ টগর।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার আহমেদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাহফুজা খাতুন।

সোমবার (৯ মার্চ) জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিতদের অভিনন্দন জানান সমিতির জেনারেল ম্যানেজার (জিএম), সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত সবাই নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং সমিতির অগ্রযাত্রায় তাদের সফলতা কামনা করেন।

সমিতির কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, নতুন এই কমিটি পল্লী বিদ্যুৎ সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করবে এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

খুব শিগগিরই নবনির্বাচিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।