Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

জয়পুরহাট প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার হাতিয়র বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—উপজেলার ঝামুটপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সাইদুর রহমান (৫০), জাহিদুল ইসলামের ছেলে জুয়েল (২২) এবং শামসুদ্দিন আকন্দের ছেলে জয়মদ্দিন আকন্দ (৫০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। আহত সাইদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে ভ্যানচালক জুয়েল জানান, তিনি কালাই থেকে পাঁচজন যাত্রী নিয়ে হাতিয়রের দিকে যাচ্ছিলেন। হাতিয়র বাজারের একটু আগে একটি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মাইক্রোবাসের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি এবং ভ্যানের দুই যাত্রী আহত হন।

এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, তারা কালাই উপজেলার মাত্রাই এলাকায় একটি অভিযানে গিয়েছিলেন। সেখান থেকে আরেকটি অভিযানে পাঁচগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে হাতিয়র বাজার এলাকার একটি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ভ্যানের সঙ্গে তাদের মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ভ্যানের তিন যাত্রী ছাড়াও তাদের একজন সহকর্মী আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত মাইক্রোবাসে করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।