Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান, নিজের গোপনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয়পুরহাট প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার বিল্লার দরগা গ্রামে প্রবাসী স্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনের পর চরম আবেগের বশবর্তী হয়ে নিজের গোপনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন সাকিব (২৫) নামে এক যুবক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার বিল্লার দরগা গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব সদর উপজেলার বিল্লার দরগা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে এবং পেশায় একজন রংমিস্ত্রি। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে পাশের ছোট মাঝিপাড়া গ্রামের সুইটি (২০) নামের এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর সংসারের স্বচ্ছলতার আশায় স্ত্রীকে জর্ডান পাঠান সাকিব। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব ও মনোমালিন্য শুরু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্বজনদের দাবি, ঘটনার দিন দুপুরে সাকিব মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের একপর্যায়ে তিনি চরম মানসিক অস্থিরতায় নিজের গোপনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাকিবের বড় চাচি নিলুফা বিবি বলেন, “দুপুরের দিকে হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি সাকিব গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে জানতে পারি, স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই সে এমন কাজ করেছে।”

সাকিবের ফুফু খোতেজা বেগম জানান, সাকিব শান্ত স্বভাবের ছেলে এবং রংমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন। সংসারের উন্নতির জন্যই স্ত্রীকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু বিদেশে যাওয়ার কিছুদিন পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়।

প্রতিবেশী হাফিজুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এমন ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি।”

এ বিষয়ে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন বলেন, “রোগীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।