হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ, সিনিয়র মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ কবির আকন্দ, জামায়েত উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মো.হারুনুর রশিদ প্রমুখ।

