Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর পরিবারের হাতে প্রধানমন্ত্রীর সহায়তা হস্তান্তর

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী-এর পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তা পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে গিয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা তুলে দেন এবং পরিবারের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জালাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রী নিহত বাচ্চু মিয়ার পরিবারের খোঁজখবর নিচ্ছেন। বাচ্চু মিয়ার লাশ দেশে আনার সব খরচ সরকার বহন করবে এবং বিদেশ থেকে ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা করা হবে। তিনি বলেন, “প্রবাসে কর্মরত অবস্থায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সরকার সবসময় প্রবাসী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

বাচ্চু মিয়ার পরিবার প্রধানমন্ত্রীর এ সহানুভূতি ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রীর সহায়তা তাদের কিছুটা হলেও সাহস ও সান্ত্বনা জুগিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের সন্নিকটে মার্কিন সামরিক ঘাঁটির কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়া (৪০) নিহত হন। রোববার ইফতারের পূর্বে রিয়াদের নিকটবর্তী আল খারিজ এলাকায় আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পের ওপর মিসাইল হামলা হলে বাচ্চু মিয়াসহ কয়েকজন শ্রমিক প্রাণ হারান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।