Nabadhara
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মার্চ ১১, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তবে এ বছর দিবস দুটি উপলক্ষে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দিবস দুটি সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে উদযাপন কমিটি ও উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।