Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় দরিদ্র মানুষের মাঝে খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির উদ্যোগে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দিনভর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সমিতির নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

সমিতির উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের অর্থায়নে প্রতিবছরের ইফতার মাহফিলের পরিবর্তে এ বছর ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, কিশমিশ, বাদাম, নুডুলস ও ছোলা দেওয়া হয়।

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি আলহাজ্ব কবিরুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, নির্বাহী সদস্য আমীর হামজা, স্থানীয় সমাজসেবক মোল্লা মাকসুদুল আলম, ওমর ফারুক, আনোয়ারুল ইসলাম শিমুল, আশরাফুল ইসলাম খান, আল আমীন হোসেন ও মো. ইসমাঈল হোসেনসহ অনেকে।

ঈদের খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমিতির সভাপতি আলহাজ্ব কবিরুল ইসলাম জানান, সদস্যদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, খুলনায় বসবাসরত কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দাদের সমন্বয়ে গঠিত এই অরাজনৈতিক সংগঠনটি ২০১৯ সাল থেকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।