চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের বেশকিছু প্রভাবশালীদের বিরুদ্ধে।
সরকারি রাস্তা অপসারণের দাবিতে সম্প্রতি এলাকাবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে মৌখিক অভিযোগ করেছে।
সম্প্রতিক সময়ে সরেজমিনে উপজেলার খাষকাউলিয়া ও খাষপুকুরিয়া দুই ইউনিয়নের মাঝামাঝি পাড়া গ্রামে গিয়ে কাচা রাস্তাটির উপর বাঁশের বেড়া নির্মাণের সত্যতা পাওয়া যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, খাষকাউলিয়া দক্ষিণ জোতপাড়া প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া নির্মাণ করেন। বাঁশের বেড়া নির্মাণের সময় এলাকাবাসী বাঁধা দিলেও কর্ণপাত করেননি তারা এবং কি সরকারিভাবে নোটিশও না। বাঁশের বেড়া নির্মাণের ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আলোচনা হলেও বসলেও সরকারি রাস্তা ছেড়ে দেয়নি স্থানীয় প্রভাবশালীরা।
তবে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ চানতে চাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।এদিকে চৌহালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন সরজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে ঐ এলাকার স্থানীয়রা বলেন, সম্প্রতি কাচা সড়কটি পাঁকাকরণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাক্কলন তৈরির পরিকল্পনা রয়েছে।
অভিযোগকারীরা বলেন, রাস্তা থেকে বাঁশের বেড়া না সরানোর তালবাহনা করছে প্রভাবশালীরা । এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। আমাদের রাস্তার প্রয়োজন। আমরা রাস্তা চাই।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া কিংবা ঘর নির্মাণের কোনো সুযোগ নাই।

