Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ১,৭২৯ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে অর্থদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অনুমোদনহীন তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১ হাজার ৭২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনামুখী বাজারের পূর্বপাশের রাস্তা সংলগ্ন মেসার্স এসআর ফুয়েল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৫টি ড্রামে প্রায় ১ হাজার ৩৩ লিটার পেট্রোল এবং ৬৯৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় দোকান মালিক সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে শাহা আলম (৩২) তেল সংগ্রহ ও মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তিনি আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপনে ডিজেল প্রতি লিটার ১৫০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ২২০ টাকা দরে বিক্রি করছিলেন।

জব্দকৃত তেল সিরাজগঞ্জ পাম্পে হস্তান্তর করা হয়েছে এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।