Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে বাস চাপায় খাদেম নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে আজ সকালে বাস চাপায় ছারছিনা পীর সাহেব নির্মিত আমড়াগাছিয়া সালেহিয়া কমপ্লেক্সের খাদেম মোঃ নুরুল হক মৃধা (৬৫) নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার সকাল পৌনে ছয়টার দিকে কমপ্লেক্সের সামনে ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মোঃ নুরুল হক প্রতিদিনের মতো ফজর নামাজ শেষ করে রাস্তায় দাঁড়িয়ে হাদিয়া তুলছিলেন। এ সময় পটূয়াখালী থেকে কুয়াকাটাগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, তিনি এলাকায় অনেক জনপ্রিয় ও সন্মানিত ব্যক্তিত্ব ছিলেন।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং দুষ্কৃতিকারী বাসটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।