Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বিএনপি নেতার হুমকির অডিও ফাঁসের অভিযোগ: ‘সাজানো’ মানববন্ধন নিয়ে বিতর্ক

নবধারা ডেস্ক 
এপ্রিল ৭, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক 

যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। তবে অভিযোগগুলো ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন অভিযুক্ত কর্মকর্তা।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। এতে আরও বলা হয়, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করে নির্দিষ্ট ব্যক্তিদের কাজ পাইয়ে দেওয়া, ভুয়া ভাউচারে স্বাক্ষর নিয়ে অর্থ উত্তোলন, অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখিয়ে বিল নেওয়া এবং একই ব্যক্তিকে একাধিক প্রকল্পের কাজ দেওয়ার মতো অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জু বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের কর্মসূচি দিয়েছে। তিনি দাবি করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন তাকে ফোন করে বিভিন্ন প্রকল্পের কাজ তার অনুসারীদের দিয়ে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হয়।

রঞ্জুর ভাষ্য অনুযায়ী, ওই ফোনালাপের একটি অডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে ১০ দিনের মধ্যে ‘দেখে নেওয়া’ এবং উপজেলায় চাকরি করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়। তিনি মনে করেন, ওই ঘটনার জের ধরেই তার বিরুদ্ধে এই মানববন্ধন আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে সম্পন্ন হয় এবং তার দায়িত্ব মূলত কাজ তদারকি ও যাচাই করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।