Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় উজ্জল খান (৪০) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে তার স্ত্রী রুবিনা আক্তার চায়না (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার বলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত উজ্জল খান বলাবাড়িয়া গ্রামের আকমল খানের ছেলে এবং দুই সন্তানের জনক। অভিযুক্ত রুবিনা আক্তার একই গ্রামের সলেমান হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন রুবিনা। এতে গুরুতর আহত হন উজ্জল।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হাসান জানান, আহত ব্যক্তি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার গোপনাঙ্গে সেলাই দিতে হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য জরিনা খাতুন বলেন, উজ্জল ও রুবিনা দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনার পর মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তার চায়নাকে গ্রেফতার করে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।