Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার পল্লীতে রাস্তার সরকারী গাছ কেটে ফেলার বিষয়ে ইউএনওর নিকট অভিযোগ

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলার পল্লীতে রাস্তার পাশের সরকারী গাছ কেটে ফেলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে এলাকাবাসীর পক্ষে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ। লিখিত অভিযোগ মতে জানা গেছে, গত ইং ০৪/০৪/২০২৬ তারিখে সকাল ১০ টার দিকে দেবীশহর এলাকার সরকারী আইডিভুক্ত রাস্তার (যার নম্বর ৫১১৮) মৃত মানিক মোড়লের পুকুর এর পাশে রাস্তার পাশে সরকারী জমিতে থাকা ১৮টি মেহগনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করে দেয়।

বিক্রিত গাছের মধ্যে ৩টি মেহগনি গাছ বেআইনিভাবে কেটে ফেলেছে দেবীশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদিকুল আমিন ও একই গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী মোছাঃ ফরিদা ইয়াসমিন(লিলি)। উক্ত গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্যও নষ্ট হয়েছে।

গাছগুলো কাটার ফলে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতরে বিলিন হয়ে যেতে পারে। অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত অপরাধ হলেও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে তারা উক্ত গাছ কেটে আত্মসাৎ করেছে।

এবিষয়ে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।