Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে প্রবীণদের জন্য বিশেষ ‘পটগান’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে প্রবীণদের অধিকার সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজন এবং রূপান্তর খুলনার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পটগান’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকালে পলাশ উপজেলা পরিষদ বটতলা চত্বরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবীণদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের জন্য পটগান, নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, রিক-পলাশের প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসাইন, প্রোগ্রাম অফিসার মোখলেছুর রহমান, সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হক, মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান ও অন্যান্য অতিথি এবং বিভিন্ন ইউনিয়নের আন্তঃপ্রজন্ম ক্লাবের সদস্য ও স্থানীয় জনগণ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের তালে তালে লোকজ সুরে গানের প্রতিটি চরণে ফুটে উঠেছে প্রবীণদের অধিকার, মর্যাদা এবং সমাজের প্রতি তাদের দায়িত্বের গুরুত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।