Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবজ আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে একটি বিদেশি পিস্তল ও ২০ পিস ইয়াবাসহ আবির মাঝি মৃদুল (২৩) নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার সময় সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃপক্ষ।

আটক আবির মাঝি সদর উপজেলার মাকুহাটি এলাকার মো: আব্দুল হাইয়ের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বণিক্যপাড়া টু ডিঙ্গাভাঙ্গা পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আবির মাঝি ওরফে মৃদুল এর দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও প্যান্টের সামনের ডান পকেট হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক নেতৃত্ব দেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মুন্সীগঞ্জের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বলেন- বর্তমান সরকারের নির্দেশে নিরস্ত্র বাহিনী হয়েও স্বল্প জনবল ও পরিবহন  সংকটের মধ্যেও আমরা মাদক ও অস্ত্র উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য।

আরও জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জাহান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।