Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় আত্রাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের সোমাসপুর এলাকায় আত্রাই নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় উৎসুক জনতা নদীর তীরে ভিড় জমায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি থানায় জানায়। সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত সেই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন ধরে পানিতে ছিল ফলে তা কিছুটা বিকৃত হয়ে গেছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।