Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো বিরামপুর উপজেলা প্রশাসন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

গতকাল রাতের আকস্মিক ঘূর্ণিঝড়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রবল ঝড়ে ঘরবাড়ির চালা উড়ে যায় এবং আশপাশের গাছপালা উপড়ে পড়ে, ফলে আতঙ্ক ও দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনার সুলতানা নীলা। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন কিছুমুদ্দিনের ছেলে রওশন জামিল ও আফজাল হোসেন এবং কিয়ামত আলী মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল। ঝড়ের তাণ্ডবে তাদের বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দুর্যোগের খবর পাওয়ার পরপরই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে বিরামপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি সহায়তা প্রদান করা হয়।

সহায়তার অংশ হিসেবে শুকনা খাবার, মোট ৫ বান টিন এবং নগদ ১৫,০০০ টাকা বিতরণ করা হয়, যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দেয়।

এই অনুদান পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ২ নং কাটলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ ফাইমা, যিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১৭০০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করেছেন। যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং জরুরি ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।