Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে গরু চুরি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় গরু চুরির একটি মামলায় বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ মন্ডল (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) ভোর রাতে পুনট ইউনিয়নের দেওগ্রাম নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মৃত মোহাতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৩০ নভেম্বর বেগুনগ্রামের এক গৃহবধূর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে আগে গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে ফিরোজের নাম উঠে আসে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি হওয়া একটি গর্ভবতী গাভী শিবগঞ্জে লুকিয়ে রেখে পরে বগুড়ার সোনাতলা হাটে বিক্রি করা হয়। বিক্রির অর্থ ভাগাভাগির সময় ফিরোজকে ৬০ হাজার টাকা দেওয়া হয় বলে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের একাংশ দাবি করছেন, ফিরোজ দীর্ঘদিন ধরে চুরি, মাদক কারবার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি চক্রের নেতৃত্ব দিতেন। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতেন না বলেও অভিযোগ করেন তারা।

তবে এসব অতিরিক্ত অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি। পুলিশ বলছে, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “গরু চুরির মামলায় প্রাপ্ত তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। অন্যান্য অভিযোগও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে, ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল বলেন, অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “দলের নাম ব্যবহার করে কোনো অপরাধ বরদাশত করা হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।