Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ১১ দলের বিক্ষোভ, গণভোটের দাবি

স্টাফ রিপোর্টার,নড়াইল
এপ্রিল ১২, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গণভোটের মাধ্যমে তা বাস্তবায়নের দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট।

রবিবার (১২এপ্রিল) বিকালে জেলা শহরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার তার বক্তব্যে বলেন,জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছেন,তাদেও কে বিনয়ের সাথে বলতে চাই আপনারা সংবিধান সংস্কারের শপথ নিয়ে জাতি আপনাদের যে ম্যান্ডেট দিয়েছেন,সেই ম্যান্ডেটের দাবি অবশ্যই পূরণ করবেন। তা না হলে অতীতে যারা পালিয়ে গিয়েছে,তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। এ দেশের ছাত্র, জনতা,কৃষক যে গণদাবি তুলেছে, সেই গণদাবি যদি মেনে না নেন, আবার রাজপথে নেমে আসবে। আপনার পালাবার পথ খুঁজে পাবেন না।

জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসেন বিশ্বাস বলেন, দিল্লির চুক্তিতে আবদ্ধ হয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ সরকার দিল্লির চুক্তি বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা সংবিধান কে দোহাই দিয়ে এ দেশের তাজা তরুণ যুবকদের হত্যার পথ বেছে নেওয়ার গন্ধ আমরা পাচ্ছি। এ দেশের যুবকদের রক্তে আগুন লাগার আগেই গণভোটের প্রতি শ্রদ্ধা দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে অঙ্গীকার নির্বাচনের আগে করেছিলেন সেই অঙ্গীকার বাস্তবায়নের পথ খুঁজে বের করুন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু,সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মো. আব্দুল্লাহ আল আমিন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড.খান আব্দুস সোবহান,যুব বিভাগের সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।