Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে উচ্চশব্দে বাইক চালানো নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর

রাজশাহী প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার কেষ্টগঞ্জ বাজারে অতিরিক্ত শব্দ করে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একটি বাড়ি ভাঙচুর ও চারটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের সাতজন আহত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, চন্দ্রিমা থানার কৈচুয়াতৈল এলাকার শাহীনের ছেলে অনিক কেষ্টগঞ্জ বাজার এলাকায় অতিরিক্ত শব্দ করে বেপোয়ারাগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এ সময় স্থানীয় কয়েকজন তাকে উচ্চশব্দে মোটরসাইকেল চালাতে নিষেধ করেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে অনিকের বাগবিতণ্ডা হয়।

এর কিছুক্ষণ পর অনিক তার বন্ধু রেদওয়ান, নাহিদসহ আরও কয়েকজনকে ডেকে নিয়ে এসে স্থানীয় সাব্বির ও সোহেলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয়পক্ষের সাতজন আহত হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী অনিক ও তার বন্ধুদের চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলে সেগুলো পুড়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।