জুলফিকার বাবলু , মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
এসো হে বৈশাখ এসো এসো এ স্লোগানে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মঙ্গলবার (১৪এপ্রিল)সকাল ৯ টায় উপজেলা প্রশাসন আয়োজিত মাদারগঞ্জ পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা চত্বরে এসে শেষ করেন।পরে বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশ খাওয়া শেষে উপজেলা খরকা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রাসেল দিও, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ প্রমূখ।

