Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ণিল আয়োজনে প্রেসক্লাব ত্রিশালের বাংলা বর্ষবরণ

Link Copied!

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে উৎসবমুখর পরিবেশে বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে “প্রেসক্লাব ত্রিশাল”।

পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “প্রেসক্লাব ত্রিশাল” বাংলা নববর্ষকে বরণ করে নেয় এক আনন্দঘন ও ঐতিহ্যবাহী আবহে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। শুরুতেই বের করা হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল। সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রির সঞ্চালনায় সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অতিথিরা বাংলা নববর্ষের তাৎপর্য এবং বাঙালির ঐতিহ্য তুলে ধরেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম মনিরুজ্জামান, আনোয়ার সাদাত জাহাঙ্গীর, শিক্ষক আনোয়ার হোসেন লিটন, প্রকৌশলী জিহাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে অতিথি ও সদস্যদের জন্য আয়োজন করা হয় বৈশাখী ভোজ। পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে সবাই মেতে ওঠেন নববর্ষের আনন্দে। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও কবিতার পরিবেশনায় শিল্পীরা বাঙালির সংস্কৃতির নানা দিক তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।