Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে সকাল ৮টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে আমতলী শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত এবং “এসো হে বৈশাখ” গানের মধ্য দিয়ে প্রভাতি অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ৯টায় একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলী পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান, এনসিপির আহ্বায়ক মো. বায়জিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি কর্মকর্তারা।

শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৯টায় পৌরসভা ভবনে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী বৈশাখী খাবারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর উদ্যোগে পৃথকভাবে বৈশাখী শোভাযাত্রা এবং এনএসএস ট্রেনিং সেন্টারে পান্তা-ইলিশের আয়োজন করা হয়। পুরো দিনজুড়ে আমতলীতে বৈশাখী উৎসব ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।