Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি

সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
জামালপুরের মেলান্দহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে মেলান্দহ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি,মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, মেলান্দহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস,শিক্ষা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা-এর মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে সরকারি খরচে বিরোধ শেষ করে আইনগত সহায়তা পাবেন বলে বক্তব্য রাখেন। এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।