Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝড়ে গাছ ভেঙে শ্রেণিকক্ষে, কালিয়ায় আহত ২ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৯, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়ায় শামসুন্নাহার কিন্ডার গার্টেন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের ওপর ঝড়ে নারিকেল গাছ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ছোট কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুরা হলেন সিয়াম শেখ (১১) ও মাজেদুল ইসলাম (৯)।

এলাকাবাসী ও স্কুল সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুলে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় স্কুলের পাশে থাকা একটি পুরনো নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুইজন শিক্ষার্থী আহত হয়।

স্থানীয়রা ও শিক্ষকরা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শামসুন্নাহার কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, বুধবার সকালে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়ায় নারিকেল গাছ ভেঙে ক্লাসের ওপর পড়লে দুই শিক্ষার্থী আহত হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম শরিফুল ইসলাম
নড়াইল-০১৭৭৭ ৯৬২৩৫০
২৯-০৪-২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।