Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মান্দায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
এপ্রিল ২৯, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ট্যাংকলরিতে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভালাইন ইউনিয়নের চকবাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে ব্যবসায়ী এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা এলাকার আছের আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে একটি ট্যাংকলরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই ওই দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে একটি তেলবাহী ট্যাংকলরি, প্রায় ৫ হাজার ১০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩) পালিয়ে যায়। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।