মোঃমিজানুর রহমান, কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুরের ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ মাহমুদ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা।
নবাগত ওসি মোঃ মাহমুদের যোগদানে থানা প্রশাসনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অ”প”রা”ধ দ”ম”ন, মা”দ”ক নির্মূল এবং সাধারণ মানুষের নি”রা”পত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, ডাসার উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ওসি মোঃ মাহমুদের নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবাগত ওসি মোঃ মাহমুদ বলেন, জনগণের আস্থা অর্জনই হবে তার প্রধান লক্ষ্য। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপ”রাধ দমনে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।
ডাসার থানার নতুন ওসির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

