Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে কালবৈশাখী ঝড়ে হাঁস-মুরগির খামারে ব্যাপক ক্ষতি, প্রায় ২ লাখ টাকার লোকসান

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার শ্রীবরদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি মাছলি ফার্ম হাউজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ে খামারের একটি হাঁসের ঘর সম্পূর্ণভাবে ধসে পড়ে এবং বহু হাঁস-মুরগির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছলি ট্রেডার্স ড্রাগ হাউজ ও মাছলি ফার্ম হাউজের স্বত্বাধিকারী মাসুদুর রহমানের খামারে প্রায় ১২০০ হাঁস ও শতাধিক বয়লার মুরগি ছিল। ঝড়ে ঘরটি ভেঙে পড়ায় প্রায় ১০০টি হাঁস ও শতাধিক বয়লার মুরগি মারা যায়। এছাড়া এক হাজারেরও বেশি ডিম ভেঙে নষ্ট হয়ে গেছে।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, খামারের ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত হাঁস-মুরগি ও ভাঙা ডিম। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে শ্রমিকদের কাজ করতে দেখা গেছে।

ক্ষতিগ্রস্ত খামারি মাসুদুর রহমান বলেন, “আমার খামারে প্রায় ১২০০ হাঁস ছিল। ঝড়ে ঘরটি পুরোপুরি ভেঙে যাওয়ায় ৫ শতাধিক হাঁস ও কয়েকশ বয়লার মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ডিম নষ্ট হয়েছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, “ক্ষতিগ্রস্ত খামারির কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে প্রণোদনা বা আর্থিক সহায়তা এলে তাকে তালিকাভুক্ত করা হবে।”

এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন অনেকে। শেরপুর জেলায়  চলমান কালবৈশাখী ঝড় ও আবহাওয়ার বিরূপ প্রভাবে কৃষি ও প্রাণিসম্পদ খাতে ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।