Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কালবৈশাখীর ঝড়, দুই শত বছরের বটগাছ ভেঙে ক্ষতিগ্রস্ত দোকানপাট

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া বাজারের একমাত্র ইতিহাসের সাক্ষী প্রায় দুই শত বছরের পুরনো বটগাছটি কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ে দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে বৃষ্টি ও ঝড়ের তীব্র আঘাতে বহু পুরনো গাছটি ভেঙে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কচুয়া বাজারের এই বটগাছটি শুধু একটি গাছ নয়, বরং বাজারের প্রাণ ও ইতিহাসের সাক্ষী ছিল। কালবৈশাখীর ঝড়ে সেটি লুটিয়ে পড়ায় তারা এক ধরনের শূন্যতা অনুভব করছেন।

তারা আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম এই বটগাছের ছায়ায় কেটেছে শৈশব ও স্মৃতি। গাছটির প্রতিটি শিকড় যেন এই মাটির গভীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল। বৈশাখী ঝড়ের নির্মম আঘাতে সেই ইতিহাস আজ ভেঙে পড়েছে।

এদিকে, কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার ও বুধবার কালবৈশাখী ঝড় তাণ্ডব চালায়। এতে প্রায় ৩০টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। ধান, আম, কলা, পেঁপে, ভুট্টা ও পটলসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া বহু টিনশেড ও আধাপাকা ঘরবাড়ি ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।