Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মানুষের জীবন-জীবিকার মূল ভিত্তি কৃষক সমাজ। মহামারীর মতো সংকটকালেও কৃষকেরা থেমে থাকেনি, তারা মাঠে থেকে ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

বরিশালের বাকেরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম আক্তার। তিনি বলেন, কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষিতে প্রযুক্তির সংযোজন ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়দুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সালে আলরেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কামরুজ্জামান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার সাহা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৯০ জন কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাররা অংশ নেন। কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।