Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, যুব বিভাগের সাধারণ সম্পাদক পারভেজ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা কাজ করছে। তবে টেকসই শান্তি নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক, চুরি-ডাকাতি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি মাদকবিরোধী অভিযান আরও শক্তিশালী করার কথা উল্লেখ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

সভায় বক্তারা কিশোর গ্যাং, যানজট, সামাজিক অপরাধসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং কার্যকর সমাধানের দাবি জানান।

সর্বসম্মতিক্রমে সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।