Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ আ.লীগের ৪০ নেতাকর্মীর নামে মামলা

যশোর প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে একদল নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। এ সময় তারা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এজাহারে আরও বলা হয়, নাম উল্লেখিতদের মধ্যে কয়েকজনকে সংগঠনের মূল অর্থদাতা ও নেতৃত্বদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং অন্যদের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে ২৯ এপ্রিল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।