Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে,মাইনুল ইসলাম রুবেলের জয়ে দুমকিতে আনন্দের জোয়ার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ খ্রিষ্টাব্দ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম রুবেল। তার এই জয়ে দুমকি উপজেলার পাঙ্গাসিয়াসহ পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, মোট ৫১০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে অ্যাডভোকেট মাইনুল ইসলাম রুবেল পেয়েছেন ২৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. আবু সাঈদ খান পেয়েছেন ৮৫ ভোট। ফলে ২১৩ ভোটের ব্যবধানে তিনি এককভাবে বড় বিজয় অর্জন করেন।

বিপুল ব্যবধানে এই জয়কে কেন্দ্র করে পাঙ্গাসিয়া ইউনিয়নসহ দুমকি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাইনুল ইসলাম রুবেল ছোটবেলা থেকেই বিনয়ী, পরোপকারী এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়। আইনজীবী সমাজের পাশাপাশি তিনি সবসময় স্থানীয় মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মাইনুল ইসলাম রুবেল তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকল আইনজীবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি পাঙ্গাসিয়া ইউনিয়ন ও দুমকি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। তিনি আইনজীবীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।