Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৬হাজার ২শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

যশোর প্রতিনিধি
মে ৩, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার বাসিন্দা।

শনিবার যশোর সদর উপজেলার মনোহরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, যশোর-মাগুরা মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি হানিফ পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিকেলে শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১২০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।