Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
মে ৩, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

রংপুরের কাউনিয়া উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেজবাহুর রহমান, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, ঠিকাদার প্রতিনিধি মো. অহিদুল ইসলাম ও মো. মিল্টন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে কুদ্দুসের দোকান থেকে গুলগুলি বাজার পর্যন্ত ১ হাজার মিটার এবং কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শটিপাড়া জামে মসজিদ থেকে সাইদের বাড়ির পাশ হয়ে ইন্দ্রার মোড়ের হাফিজার রহমানের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার সড়ক উন্নয়ন করা হবে।

প্রায় ১ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৮৬৬ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এফএন এন্টারপ্রাইজ।

উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সড়ক উন্নয়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।