Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে টানা বৃষ্টিতে টমেটো চাষে ক্ষতি, বিপাকে কৃষকেরা

পঞ্চগড় প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

টানা কয়েক দিনের বৃষ্টিতে পঞ্চগড়ে টমেটো, মরিচ ও বাদাম চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে টমেটো ক্ষেতে পচন ধরছে, গাছ ঝিমিয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে।

কৃষকদের অভিযোগ, আগাম বৃষ্টির কারণে এ বছর টমেটো ও বাদামের ফলন আশানুরূপ হয়নি। বিশেষ করে জমিতে পানি জমে থাকায় টমেটোর গায়ে কালচে দাগ দেখা দিচ্ছে এবং দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কাও বাড়ছে।

জানা গেছে, এক বিঘা জমিতে টমেটো চাষ করতে বীজ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরি মিলিয়ে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। অনুকূল আবহাওয়া থাকলে প্রতি বিঘায় দেড়শ’ থেকে ২০০ মণ টমেটো উৎপাদনের আশা ছিল কৃষকদের। কিন্তু টানা চার দিনের বৃষ্টিতে সেই আশা অনেকটাই ভেস্তে গেছে।

তবে এর মাঝেও কিছুটা স্বস্তি রয়েছে বাজার দামে। কৃষকরা জানান, এ বছর উৎপাদিত টমেটো ৯০০ থেকে ১১০০ টাকা দরে বিক্রি করতে পারছেন, যা গত বছরের তুলনায় অনেক ভালো। গত বছর উৎপাদন খরচই তুলতে না পেরে অনেক কৃষক ক্ষেতেই টমেটো ফেলে রেখেছিলেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে পারছেন এ বছর।

এদিকে ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের বাড়ি থেকে টমেটো কিনে নেওয়ায় বাজারজাতকরণেও সুবিধা পাচ্ছেন চাষিরা।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন জানান, চলতি মৌসুমে জেলায় ৭৭৮ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে সদর উপজেলায়। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে কিছু এলাকায় ক্ষতির খবর পাওয়া গেছে।

কৃষকরা এখন আবহাওয়া অনুকূলে ফিরবে—এই আশায় অপেক্ষা করছেন, যাতে অবশিষ্ট ফসল অন্তত রক্ষা পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।