Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে কালবৈশাখীর তাণ্ডবে মধুপল্লী লণ্ডভণ্ড

যশোর প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে কালবৈশাখী ঝড়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর জন্মভিটা সাগরদাঁড়ি গ্রামে অবস্থিত মধুপল্লী ও সংলগ্ন পর্যটন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে হঠাৎ শুরু হওয়া শক্তিশালী ঝড়টি উপজেলার সাগরদাঁড়ি এলাকার ওপর দিয়ে বয়ে গিয়ে তাণ্ডব চালায়। ঝড়ের দাপটে ক্যাম্পাসের বিশাল আকৃতির কয়েকটি আমগাছসহ বহু গাছ উপড়ে পড়ে এবং একাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। এতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এলাকাবাসী জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মধুসূদন দত্তের বাড়ির আঙিনায় থাকা পুরোনো গাছগুলো শিকড়সহ উপড়ে যায়। গাছ ভেঙে বৈদ্যুতিক তারের ওপর পড়ায় পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়। মধুপল্লীর ভেতরের বিভিন্ন নির্দেশিকা বোর্ড, টিনের চালা ও অস্থায়ী স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ের কারণে শুধু পর্যটন কেন্দ্রই নয়, আশপাশের এলাকায় বোরো ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত গাছ উপড়ে পড়ায় পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য মারাত্মকভাবে নষ্ট হয়েছে।

ঝড় থামার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গাছপালা অপসারণ এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করেছে। আগামী ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান জানান, কালবৈশাখীর ঝড়ে মধুপল্লীসহ পুরো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বেশ কিছু মূল্যবান গাছ উপড়ে পড়েছে, যা এ পর্যটন কেন্দ্রের জন্য বড় ক্ষতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।