Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি নয়, মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি–কাঠালিয়ায় এমপি জামাল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

বিএনপি চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য—প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।

তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

৩ মে রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি, কাঠালিয়া উপজেলা শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনয়ারুল আজিম।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা শামীম মোল্লা, মোঃ জলিলুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।