Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মাদক সেবন, ৬ জন আটক

জয়পুরহাট প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মাদক সেবনের অভিযোগে ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (৩ মে) বিকেলে উপজেলার নুনুজ বাজার এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে ৫ জন এবং ঝামুটপুর গ্রাম থেকে আরও ১ জনকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কয়েকজন যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে পৃথক স্থান থেকে মোট ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— পুর গ্রামের খলিলের ছেলে লালটু মিয়া (২৬), হারুঞ্জা গ্রামের মিনার ছেলে তৌহিদ (২৮), নুনুজ (কাটাদাম পাড়া) গ্রামের মিলনের ছেলে আব্দুল আজিজ (২২), নওয়ানা গ্রামের শামসুলের ছেলে হাসান (২৬), গঙ্গাদাশপুর গ্রামের মনতাজের ছেলে শফিকুল (২৫) এবং ঝামুটপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে জিয়া (৪৬)।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালিকা বিদ্যালয় এলাকা থেকে আটক ৫ জনকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ঝামুটপুর থেকে আটক একজনকে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

স্থানীয়রা এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ মাদকের সাথে জড়াতে না পারে। তারা মাদক সরবরাহ চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব বলেন, মাদক সংক্রান্ত তথ্য পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।