Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কৃষি কার্ডের মাধ্যমে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, খাদ্য ঘাটতি থাকবে না, এমপি রফিকুল ইসলাম জামা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি ও কৃষকদের অন্যান্য সমস্যা।

বিএনপি সরকারের খাল খনন ও কৃষি কার্ড দু’টি প্রকল্পই কৃষি বান্ধব প্রকল্প। এ প্রকল্প দুটি’র মাধ্যমে প্রান্তিক চাষিরা বেশী উপকৃত হবেন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন, ঝালকাঠি-১ কাঠালিয়া-রাজাপুর আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।

কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে। ৪ মে সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে পার্টনার ফিল্ড স্কুলের ৭০ জন সদস্যসহ কৃষক-কৃষাণী, সাংবাদিক, রাজনীতিবিদ ও সরকার কর্মকর্তাসহ শতাধিক অংশগ্রহনকারী এ সমাবেশে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি অফিসার হাতেমা ইয়াসমিন স্বাগত বক্তব্যে সমাবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের মো: রায়হান, উপজেলা বিএনপি’র সভাপতি মো: জালালুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক মো: আলিমুল ইসলাম মুন্সী, প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম ও পার্টনার ফিল্ড স্কুল জয়খালীর সাধারণ সম্পাদক ও কৃষক নেতা মোঃ আশিকুর রহমান সবুজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।