Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হামের উপসর্গে কুষ্টিয়া মেডিকেলে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু, জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সী রায়ান নামে এক শিশু মারা গেছে। রোববার দিবাগত মধ্যরাতে শিশুটি মৃত্যুবরণ করে। রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাবিব আলীর ছেলে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ১ মে হামের উপসর্গ নিয়ে শিশু রায়ানকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রোববার দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ৯ জন শিশুর মৃত্যু হলো।

ডা. নাসরিন আরও জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১ হাজার ২৪ জন শিশু ভর্তি হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৪৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৪৭ জন শিশু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।