Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রংপুর-কুড়িগ্রাম-সোনাহাট মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণে পরিবেশগত প্রভাব নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুর-কুড়িগ্রাম-সোনাহাট স্থল বন্দর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) নিয়ে কাউনিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকাল ১০টায় কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এবং টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি (আরটিসিআইপিপিএফ) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার আলীর সভাপতিত্বে এবং প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাইউমের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাসান-ই-মোবারক, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি, কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম এবং বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুর রহিম।

এছাড়াও বক্তব্য দেন প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার মোহাম্মদ আব্দুল কাদির, জুনিয়র পরিবেশ বিশেষজ্ঞ মো. রহমত উল্লাহ ও অভিজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন ও শাহ আলম, সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ এবং ব্যবসায়ী আবু সাঈদ মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মহাসড়কটি ৪ লেনে উন্নীত করা হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত ভারসাম্য রক্ষা, ভূমি অধিগ্রহণ, স্থাপনা অপসারণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, কৃষক, নারী প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।