Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে নকল লুব্রিকেন্ট কারখানার সন্ধান, মালিক আটক

যশোর প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ভেজাল লুব্রিকেন্ট তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় কারখানার মালিক মাহফুজুর রহমান খান (৬২)–কে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মে ২০২৬ সন্ধ্যায় কোতোয়ালী থানার সার্কিট হাউজ এলাকায় দায়িত্ব পালনকালে এসআই মো. জুয়েল হোসেন তথ্য পান যে, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার একটি বাসায় নকল লুব্রিকেন্ট তৈরি ও বাজারজাত করা হচ্ছে। পরে রাত ৮টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, একটি চারতলা ভবনের নিচতলায় অস্থায়ীভাবে কারখানা স্থাপন করে বিভিন্ন নামী ব্র্যান্ডের লোগো নকল করে লুব্রিকেন্ট তৈরি করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাহফুজুর রহমান খানকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ২৩টি লুব্রিকেন্ট ভর্তি বোতল, ২৫টি খালি বোতল, ফিলিং ও মিক্সিং মেশিন, ফুয়েল সিলিং মেশিনসহ বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া ৩৭০টি ফুয়েল বুস্টার ভর্তি বোতল, এক হাজার খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার ও বিপুল পরিমাণ তেলও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নামি-দামি কোম্পানির লোগো ব্যবহার করে নকল পণ্য তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় প্রতারণা, জালিয়াতি ও ট্রেডমার্ক আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।