মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আটক ব্যক্তির নাম সাগর শেখ (৪৫)। তিনি উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের বাসিন্দা।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল সাগর শেখের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাগর শেখকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন।

