Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (GRDRRIB)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকালে আশাশুনি মডেল মসজিদ হলরুমে এ সভার আয়োজন করে বিন্দু নারী উন্নয়ন সংগঠন।

জিআরডিআরআরআইবি প্রকল্পের প্রজেক্ট অফিসার সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রুমা এবং প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী।

এছাড়া আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার কানিজ শাইমা। তিনি প্রকল্পের কাঠামো ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

উপস্থাপনায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা প্রণয়নই প্রকল্পটির মূল উদ্দেশ্য। বিশেষ করে গ্রামীণ নারীদের দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে তুলতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, উপকূলীয় এলাকা হিসেবে আশাশুনি অত্যন্ত দুর্যোগপ্রবণ এবং যেকোনো দুর্যোগে নারীরাই বেশি ঝুঁকিতে থাকেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব অপরিহার্য। তিনি প্রকল্পটির সফল বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পের সফলতা নিশ্চিত করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, এমবাসি অব সুইডেন, ঢাকা ও ইউএন উইমেনের সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।