কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলা থেকে ২০১৫ সালে প্রকাশিত চাররঙ্গা সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার ১১ বছর পূর্তি ও ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলা রেজিস্ট্রি অফিস মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টস (চমক)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সমাজসেবক আলহাজ্ব ইদ্রিস আলী (অব. বিডিআর), কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায় ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, শরিফুল ইসলাম, বিজ্ঞাপন ব্যবস্থাপক জহির রায়হান, সাংবাদিক আশরাফুল হাবিব তুষার, আমজাদ হোসেন, জসিম সরকার, আতিকুল ইসলাম, ইব্রাহিম আলী, সজিব মিয়া, আনোয়ার হোসেন, লায়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা পত্রিকার সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পরে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আফজাল হোসেন। এতে পত্রিকার অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

