Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে প্রকল্প পরিচালককে কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ, কমিশন দাবির অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) মো. ওবায়েদুল ইসলামকে তার নিজ কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পবিপ্রবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী প্রকল্প পরিচালকের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তারা কক্ষের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এর ফলে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা নিজের দফতরেই অবরুদ্ধ হয়ে পড়েন পিডি মো. ওবায়েদুল ইসলাম।

অবরুদ্ধ অবস্থায় প্রকল্প পরিচালক মো. ওবায়েদুল ইসলাম অভিযোগ করে বলেন, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ থেকে ১ শতাংশ হারে কমিশন দাবি করা হয়েছে, যার অংক প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। এই অনৈতিক দাবি পূরণ না করায় আমাকে অবরুদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি বলেন, কমিশন দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত প্রকল্পের কাজ বাস্তবায়নে নানা অনিয়ম ও ব্যাপক দুর্নীতির তথ্য আমাদের কাছে রয়েছে। সেই দুর্নীতির প্রতিবাদ জানাতেই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছি।

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।