Nabadhara
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথায় প্রবাসীর স্ত্রীর আলমারি থেকে স্কুল দপ্তরি আটক: ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
মে ৬, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় মো. আজাদ শেখ (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আজাদের সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার গভীর রাতে আজাদ ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলে। তল্লাশিকালে ঘরের একটি আলমারির ভেতর থেকে তাকে খালি গায়ে আটক করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আটকের পর পুলিশে খবর না দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আজাদকে ছেড়ে দেয়। তবে সংশ্লিষ্ট ইউপি সদস্য বিষয়টি অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ দাবি করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা খান লিমা জানান, ঘটনার পর আজাদের পরিবার ছুটির আবেদন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তামেম উদ্দিন জানান, রোববার অফিসে ফিরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত দপ্তরিকে সাময়িক বরখাস্তসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।